Sunday, April 26, 2026

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা জল্পনা, সম্ভাব্য ল্যান্ডফল, ঝড়-বৃষ্টি এবং উপকূলবর্তী রাজ্যগুলিতে প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টেনে আইএমডি জানিয়েছে, আপাতত কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। ‘শক্তি’ নামে কোনও সাইক্লোনের অস্তিত্বই নেই বলেই স্পষ্ট করেছে মৌসম ভবন।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ও ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ বা ‘সাইক্লোনিক সার্কুলেশন’ তৈরি হলেও তা এখনও কোনও ‘সাইক্লোনিক স্টর্ম’-এ রূপ নেয়নি এবং সেই সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। মৌসম ভবনের সাম্প্রতিকতম বুলেটিনে স্পষ্ট করে জানানো হয়েছে, ১৩ মে থেকেই এই সাইক্লোনিক সার্কুলেশনের অস্তিত্ব জানা গিয়েছে, তবে একে ঘূর্ণিঝড় বলে ভুল ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন মাধ্যমে।

আগেই আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, ২৩ মে থেকে ২৬ মে-র মধ্যে এটি শক্তিশালী হয়ে ‘শক্তি’ নামে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু মৌসম ভবনের স্পষ্ট বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। অতএব, আতঙ্কের কিছু নেই। তবে আবহাওয়ার পরিবর্তনের উপর নজর রাখছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন – ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...