Monday, March 16, 2026

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

Date:

Share post:

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে পারেনি আর জি করের নির্যাতিতা (R G Kar victim) চিকিৎসককে। তারপরেও তাঁর পরিবার সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। এবার আবার তাঁরা হাজির চাকরিহারা শিক্ষকদের (SSC teachers) আন্দোলনে। বাস্তবে যেভাবে রাম-বাম রাজনীতিকরা সরকার বিরোধী প্রচারে তাঁদের ডাকছেন, সেভাবেই রাজনীতির বোঁড়ে হিসাবে পরিচালিত হচ্ছেন তাঁরা। আরও একবার সেটাই প্রমাণিত শিক্ষকদের আন্দোলন মঞ্চে।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকরা বিকাশ ভবন ঘেরাও করে লাগাতার আন্দোলন চালিয়ে চলেছেন। এবার হঠাৎই দেখা গেল আর জি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মাকে সেখানেই। রাজ্যের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েও সরব হতে দেখা যায় তাঁদের।

যে শিক্ষকদের চাকরি হারানোর পর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের বেতনের ব্যবস্থা থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে তৎপর হয়েছেন, সেই রাজ্যের বিরুদ্ধেই আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। আর সেই মঞ্চে কীভাবে রাম-বাম নেতারা বারবার গিয়ে উস্কানি দিচ্ছেন সেই ছবিও গত কয়েকদিন ধরে স্পষ্ট হয়ে গিয়েছে।

রাজনৈতিকভাবে প্রভাবিত আন্দোলনরত শিক্ষকদের পাশে এবার আর জি করের নির্যাতিতার (R G Kar victim) বাবা-মা। যেখানে রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের সঙ্গে একযোগে অপরাধীর শাস্তি দাবি করেছে, সেখানে সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেননি নির্যাতিতার পরিবার। আদালতে বক্তব্য পেশ করতে না পেরে প্রকাশ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসায় মেতেছেন নির্যাতিতার পরিবার। রাজ্য যেখানে সব রকম ভাবে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সহানুভূতিশীল, সেখানে তাঁরাই রাম-বাম প্রভাবিত সব আন্দোলন মঞ্চে বারবার প্রকাশ্যে আসছেন। সেখানেই কার্যত প্রমাণিত বিরোধীদের রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছেন আর জি করের নির্যাতিতার পরিবার।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...