Wednesday, February 25, 2026

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন বাবা-মা, দুশ্চিন্তার কথা জানালেন মইন আলি

Date:

Share post:

আইপএল(IPL) ফের শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর ফেরেননি। তাদের মধ্যেই একজন ইংল্যন্ডের মইন আলি(Moeen Ali)। কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগ দেননি তিনি। সেই মইনের(Moeen Ali) মুখেই এবার উঠে এল অপারেশন সিন্দুরের সময় কেন আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছিলেন। পাক অধিকৃত কাশ্মীরে আটকে ছিলেন তাঁর বাবা-মা। একটি পডকাস্ট শো-তে সেই কথাই শুনিয়েছেন নাইট রাইডার্সের তারকা ব্রিটিশ ক্রিকেটার মইন আলি।

পহেলগামে জঙ্গিদের নৃশংশ ঘটনা। সাধারণ পর্যটকদের প্রাণ কেড়ে নেয় জঙ্গিদের বুলেট। এরপরই পাক মাটিতে জঙ্গি ঘাঁটি দমনের উদ্যোগ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। এরপর অবশ্য পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিল পাকিস্তানও। যদিও এঁটে উঠতে পারেনি ভারতের সঙ্গে। সেই পরিস্থিতিতেই ঝুঁকি না নিয়ে স্থগিত করা হয়েছিল আইপিএল(IPL)।

এক সপ্তাহের জন্য স্থগিত করার হয়েছিল ভারতের এই ক্যাশরিচ লিগ। সেই সময়ই বিদেশি ক্রিকেটাররাও ফিরে গিয়েছিলেন তাদের দেশে। অনেকেই ফেরেননি। মইন আলিও আর বাকি ম্যাচ খেলতে আসেননি। সেই পরিস্থিতিতে তাঁর বাবা-মাকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলেন সেটাই এবার জানিয়েছেন মইন। একটি পডকাস্ট শো-তে ইংল্যান্ডের এই ক্রিকেটার জানিয়েছেন, “অপারেশন সিন্দুরের সময় আমার বাবা-মা পাক অধিকৃত কাশ্মীরেই ছিলেন। যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে হয়ত খুব বেশি এক ঘন্টা দুরত্বে ছিলেন তারা। ওই পরিস্থিতিতে খুব চিন্তায় ছিলাম। তবে সেদিনই বাবা-মা সেখান থেকে ফেরার বিমান পেয়ে যায়। তাতেই আমি খুশি হয়েছিলাম”।

গত ১৭ মে থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। যদিও সেখানে খেলতে আসেননি মইন আলি(Moeen Ali)। তবে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন তিনি।

spot_img

Related articles

AI ব্যবহারে ‘অমিত’ হয়েছে ‘O-Mit’! আক্রমণ শানিয়ে জ্ঞানেশকে গ্রেফতারির দাবি সাকেতের

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটি পরিচালনা করেছে, যাতে লক্ষ লক্ষ বৈধ ভোটার বিপদের মুখে...

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...