Sunday, May 17, 2026

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

Date:

Share post:

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও। যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁরাও প্রচার করুন সেই ভয়াবহতার। সোমবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাব দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। দলে তৃণমূলের প্রতিনিধি থাকার বিষয় অবস্থান স্পষ্ট করে অভিষেক জানান, ‘‘কেন্দ্র এখন যদি পাঁচজনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।’’

অভিষেক জানান, সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কেন্দ্রের কেউই দলের সঙ্গে যোগাযোগ করেনি। খবর রটিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নাকি প্রতিনিধি দল পাঠাতে চায় না। ঘটনা হল, তৃণমূল শুধু যে পাঠাতেই চায় তাই নয়, প্রয়োজন পাঁচ জনকে পাঠাবে। কিন্তু কেন্দ্রকে তো জানাতে হবে। কেন্দ্র কখনও ঠিক করতে পারতে পারে না অন্য দলের কোন সাংসদরা যাবেন। অভিষেকের কথায়, “তৃণমূল অবশ্যই প্রতিনিধি পাঠাবে। কিন্তু চাইলে, তবে তো পাঠাবে। ধরে নিন, তৃণমূলের কাছে ৫ জন এমন লোক আছে, যাঁরা দেশের জন্য় বলতে পারবে। তাঁকেই তো পাঠাবে”। তিনি বলেন, ‘‘কেন্দ্র এখন যদি পাঁচ জনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। তাতে ইউসুফের নাম থাকতে পারে, না-ও পারে। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।’’

এর পরেই অভিষেক নীতিগত একটি প্রশ্ন তোলেন। বলেন, ‘‘আমরা যদি ঐকমত্যে পৌঁছোতে পারি, সর্বসম্মত সিদ্ধান্ত হয়, তা হলে সাংসদদের পরিবর্তে পাঠানো উচিত শহিদ পরিবারের সদস্যদের, যাঁরা বেঁচে ফিরে এলেন তাঁদের। সেনাবাহিনীর যাঁরা সামনে থেকে ‘অপারেশন সিন্দুর’-এর নেতৃত্ব দিয়েছেন, তাঁদের পাঠানো হোক। তাঁরাই রাতের পর রাত জেগে থেকে ভারতবাসীকে নিশ্চিন্তে ঘুমোনোর সুযোগ করে দিয়েছেন।’’

আরও পড়ুন – সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...