Wednesday, April 22, 2026

জম্মু ও কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন: তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

Date:

Share post:

পাক হামলায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এলাকা পরিদর্শন করে স্থানীয়দের খাদ্য বাসস্থান থেকে বাড়িতে নিরাপত্তার জন্য বাঙ্কার তৈরির উদ্যোগও নিয়েছেন। এবার সেই কাশ্মীরের (Jammu and Kashmir) পাশে দাঁড়াতে এবার দলীয় নেতৃত্বকে নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)। সেই মতো ২১ মে থেকে ২৩ মে কাশ্মীরের একাধিক এলাকায় পরিদর্শন করবেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

রাজ্যের যে কোনও এলাকায় প্রাকৃতিক বিপর্যয় থেকে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেই সব এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতাকর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেক ক্ষেত্রে নিজে গিয়ে মানুষের পাশে দাঁড়ান। রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরেও একইভাবে মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার সেই মতো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরির বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাবেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

এই প্রতিনিধিদলে থাকছেন সাংসদ, সাংসদ নাদিমুল হক, সাংসদ সাগরিকা ঘোষ, সাংসদ মমতাবালা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। পাকিস্তানী সেনার হামলায় পুঞ্চ, রাজৌরিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত শ্রীনগরের অনেকাংশও। সেই সব এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধিরা।

Related articles

দিল্লিতে জীবনযুদ্ধের লড়াইয়ে আফগান ক্রিকেটার, কাতর আবেদন পরিবারের

ক্রিকেটের ২২ গজে বহু কঠিন ম্যাচ খেলেছেন, এবার জীবনের ২২ গজে কঠিন লড়াইয়ে আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান(Shapoor Zadran)। বর্তমানে...

IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়

ইন্টারন্যাশনাল আর্থ ডে উপলক্ষে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ দেশের বৃহত্তম হসপিটালিটি...

”টার্গেট শুধু তৃণমূল, কোলাঘাটের রাস্তা আটকাচ্ছে গদ্দার”: তীব্র আক্রমণ তৃণমূল সভানেত্রীর, মন্তব্য শ্রীজাতকে নিয়েও

প্রথমদফার ভোটের আগের দিন সকালেই শোরগোল। সাহিত্যিক শ্রীজাতের বিরুদ্ধে না কি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই প্রসঙ্গে বুধবার,...

বকেয়া ছয় মাসের ভাড়া! দেনার দায়ে বন্ধ বিরাটের রেস্তোরাঁ

আইপিএলের মধ্যেই জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার বন্ধ হল কোহলির রেস্তোরাঁও...