Tuesday, May 19, 2026

২ তারিখ থেকে রাস্তায় থাকব: কর্মসূচি ঘোষণা অভিষেকের

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। নতুন স্লোগান ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’— এই স্লোগান গলায় নিয়ে নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই রাস্তায় নামছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সাংবাদিক বৈঠক করে কর্মসূচি ঘোষণা করলেন তিনি।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের অপরিকল্পিত SIR কর্মসূচিকে তুলোধনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে জানিয়ে দেন, ২৬-এর নির্বাচনে আরও ভালো ফল করবে তৃণমূল। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই ময়দানে নেমে জনসংযোগ, মিছিল, মিটিং করবেন অভিষেক।জানালেন, ‘‘আগামী ২ তারিখ থেকে রাস্তায় থাকব। এসআইআরের সময় আমরা কোনও কর্মসূচি নিইনি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এই ১৫ বছরে আমাদের সরকার কী কাজ করেছে, তা রাজ্যের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেব। আমাদের যদি মাথানত করতে হয় তবে এ রাজ্যের মানুষের কাছে করব। বিজেপির কাছে করব না।’’

অভিষেকের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই রিপোর্ট কার্ডের মাধ্যমে আমাদের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের সামনে পেশ করেছেন। ১ জানুয়ারি থেকে কীভাবে এই রিপোর্ট কার্ড বিলি করা হবে, সেই বিষয়ে নির্দেশিকা দিতে গতকালই আমি একটি ভিডিও কনফারেন্স করেছি। ২ জানুয়ারি থেকে আমি রাস্তায় নামব, মানুষের সঙ্গে দেখা করব, রোড-শো করব এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলব। ২ জানুয়ারি আমি দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থেকে শুরু করব এবং ৩ জানুয়ারি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চা শ্রমিকদের সঙ্গে সভা করব।”

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...