Sunday, April 26, 2026

শেষ হল পথ চলা, প্রয়াত পদ্মভূষণপ্রাপ্ত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত নারলিকর

Date:

Share post:

৮৭ বছর বয়সে প্রয়াত পদ্মভূষণপ্রাপ্ত বিজ্ঞানী জয়ন্ত নারলিকর ( Astrophysicist Jayant Narlikar)। জ্যোতির্বিজ্ঞানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। ভারতীয় বিজ্ঞানী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণার পথ প্রশস্ত করতে আজীবন কাজ করে গেছেন। সম্প্রতি তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক সমস্যা ছিল। মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই অধ্যাপকের মৃত্যুর খবর মিলেছে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিজ্ঞান গবেষণা মহলে।

জয়ন্ত নারলিকর বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU) এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রাক্তনী ছিলেন। তিনি স্থিতাবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা। গণিত শাস্ত্রে অসামান্য বুৎপত্তির জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তিনি টাইসন পদক পান। ভারতের মুম্বইয়ে অবস্থিত টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্জে কাজ করেছেন বহুবছর। ইংরেজি ও মারাঠি ভাষায় বিজ্ঞান বিষয়ক বই লেখার পাশাপাশি একাধিক কল্পবিজ্ঞানের কাহিনীও লিখেছেন তিনি। ১৯৬৫ সালে ড. জয়ন্ত নারলিকর পদ্মভূষণ পান। ১৯৮৮ সালে জ্যোতির্বিজ্ঞান চর্চার জন্য IUCAA ( Inter University centre for Astronomy and Astrophysics) গড়ে তুলেছিলেন। ১৯৯৬ সালে ইউনেস্কো তাকে কলিঙ্গ সম্মান প্রদান করে। ২০১২ সালে ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সে পুরস্কার পেয়েছিলেন বিশ্ববরেণ্য এই ভারতীয় বিজ্ঞানী। আজীবন বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করার চালিয়ে গেছেন।তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া জ্যোতির্বিজ্ঞানী মহলেও।

 

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...