Saturday, April 25, 2026

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা নয়, তাদের পাশে দাঁডানোরই বার্তা দিয়েছেন লখনউয়ের এই কর্ণধার। সামনে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেটা জিতেই গর্বের সঙ্গে এবারের আইপিএল যাত্রাটা শেষ করার বার্তা লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)।

এবারের আইপিএলে প্রায় ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কের পদেও বসানো হয়েছিল ঋষভ পন্থকে। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে নানান সমালোচনাও চলছে। যদিও সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। গত মরসুমে কেএল রাহুলের ব্যর্থতার পর বিরক্ত প্রকাশ করলেও, এবার অবশ্য তেমন কিছু হয়নি। বরং দলের খারাপ পারফরম্যান্সের পর পন্থ সহ বাকি ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা।

সোশ্যাল মিডিয়াতে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “মরসুমের এই দ্বিতীয় পর্বটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখান থেকেই অনেককিছু শেখার মতো রয়েছে। পরিশ্রম, স্পিরিট এবং এক্সিলেন্স আমাদের অনেককিছু রসদ জুগিয়েছে। আর দিটো ম্যাচ বাকি রয়েছে আমাদের। সেখানেই আরও শক্তিশালী ও গর্বের সঙ্গে যাত্রা শেষ করতে হবে”।

এবারের লখনউ সুপারজায়ান্টস একেবারেই আশানারূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে ঋষভ পন্থকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও তিনিও ব্যর্থই হয়েছেন। এই মুহূর্তে সাত নম্বর পজিশনে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

‘দিল্লি ফল্ট’-এ স্ট্রং রুমের সিসি ক্যামেরা দফায় দফায় বন্ধ! বিজেপি-কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক বাইরন

প্রথমদফার নির্বাচনে ভোটের পালে হাওয়া লাগেনি বুঝতে পেরেই কি স্ট্রং রুম দখলের ষড়যন্ত্র বিজেপির (BJP)! বিস্ফোরক অভিযোগ সাগরদিঘির...

লাগামছাড়া হিংসা মনিপুরে: দুই জনজাতির ৩ জনের মৃত্যু, গ্রামছাড়া শতাধিক পরিবার

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ব্যস্ত বাংলা দখলে, লাগামছাড়া হিংসার নজির রাখছে মনিপুর। তিন জনজাতি যেভাবে একে অন্যের...

ভোটের আবহে কলকাতায় অমিল বাস, বন্ধ পুলকারও, পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস

ভোটের কারণে কলকাতায় (Kolkata) স্কুল পড়ুয়া এবং নিত্যযাত্রীদের সমস্যা বাড়তে চলেছে। শুক্রবার থেকেই তার স্পষ্ট প্রভাব দেখা গিয়েছে।...

হুগলি ধনেখালিতে লক্ষাধিক টাকা উদ্ধার, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভোট প্রচারে বেরিয়ে হুগলির (Hooghly) ধনেখালিতে টাকা দিলি করার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। শুক্রবার রাতে সোমসপুর দক্ষিণ শিমলা...