Friday, May 15, 2026

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে ছয়টি সরকারি ভলভো বাসের উদ্বোধন করলেন। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে এবার শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে সরাসরি দিঘা পৌঁছাতে পারবেন যাত্রীরা।

মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। যাতে বিনা ঝঞ্ঝাটে মানুষজন দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছাতে পারেন, সেইজন্য রাজ্য সরকার ছয়টি ভলভো বাস চালু করেছে।” এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

দিঘার নতুন জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। প্রথম কয়েক দিনেই প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে জানা গিয়েছে। তবে এতদিন উত্তরবঙ্গ থেকে দিঘা যাত্রা ছিল অনেকটাই কষ্টসাধ্য। তাই এবার প্রত্যেকদিন ওই ছয়টি জেলা থেকে দিঘার উদ্দেশ্যে বাস ছাড়বে, যা উত্তরবঙ্গবাসীর জন্য এক বড় সুবিধা। রাজ্য সরকারের আশা, এই পরিষেবার ফলে উত্তরবঙ্গ থেকেও অধিক সংখ্যক ভক্ত দিঘার জগন্নাথ মন্দিরে যেতে পারবেন এবং পর্যটনের উন্নয়নেও তা সহায়ক হবে।

আরও পড়ুন – কেন্দ্রের মিথা প্রতিশ্রুতি! চা-শ্রমিকদের জন্য পরিষেবার ডালি মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...