Wednesday, March 18, 2026

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে। হাওয়া অফিস (Weather Department) জানাচ্ছে, বুধবার দুপুর বারোটা নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature) ৩৬ ডিগ্রিতে পৌঁছেছে, যদিও গরম অনুভূত হচ্ছে প্রায় ৪৪ ডিগ্রির মতো। দুপুরের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এসবের মাঝেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরেও।

পূর্ব মধ্য আরবসাগর ও কর্ণাটক উপকূলে ২১ মে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। এছাড়া একটি অক্ষরেখা পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাব রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। এদিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হবে। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলায়।

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...