Wednesday, June 24, 2026

বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

Date:

Share post:

প্রতিবেশী দেশ পাকিস্তান সীমান্তে কায়েম করছে সন্ত্রাস। জঙ্গিদের মদত দিয়ে সীমান্ত এলাকায় নিরীহ মানুষকে মারছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর অপারেশন সিঁদুরে তার জবাব দিয়েছে ভারত। তা নিয়েই বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে শুরু হয়েছে সফর। ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই মুহূর্তে টোকিও দূতাবাসে রয়েছেন। সেখানে শুরু হয়েছে বিশেষ বৈঠক।

আরও পড়ুন-জঙ্গি নিকেশে অপারেশন ত্রাশি, জম্মু-কাশ্মীরে ফের গুলির লড়াই

ভারত চায় পাকিস্তানের সন্ত্রাসবাদ কায়েমের কথা বিশ্ববাসীকে জানাতে। সেজন্যই একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ৩২টি দেশে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান দিয়ে এই সফর শুরু করছেন ভারতীয় প্রতিনিধি দল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। বুধবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) সাংসদ ব্রিজ লাল, অপরাজিতা সারনাগি, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয়কুমার ঝা, জন ব্রিটাস-রা জাপানের রাজধানী টোকিওতে নামেন। টোকিও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রতিনিধি দলের যাত্রা। তারপর জাপানের ভারতীয় দূতাবাসে একটি বিশেষ বৈঠকে বসেন তাঁরা। বিদেশে মন্ত্রক ভারতের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের হাতে দুটি ‘ডসিয়ার’ তুলে দিয়েছিল। সেখানে ‘টকিং পয়েন্টস’ ও বিস্তারিত সফরসূচি দেওয়া ছিল। সেই মতোই টোকিও দূতাবাসে আলোচনা শুরু হয় জাপানের প্রতিনিধিদের সঙ্গে। কোন রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করতে হবে, তাও উল্লেখ রয়েছে। কেন পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাই, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয় সেই বৈঠকে।

এছাড়াও দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরা হয়, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে প্রতিবেশী দেশের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। বেছে বেছে জঙ্গিদের নিশানা করা হয়েছে। অথচ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে।

_

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...