Tuesday, June 2, 2026

কিস্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন ত্রাশিতে নিকেশ ২ জঙ্গি

Date:

Share post:

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে ভূস্বর্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ভারত- পাক সংঘর্ষ বিরতির মাঝেই অপারেশন কেল্লারের পর এবার অপারেশন ত্রাশি (Operation Trashi)। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। এখনও দু-তিনজন জঙ্গলে লুকিয়ে আছেন বলে মনে করছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

কাশ্মীর উপত্য়কায় গত দু সপ্তাহে অন্তত ৮ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে এদিন সকাল সাতটা নাগাদ সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১ আরআর, অসম রাইফেলস এবং এসওজি।পাল্টা গুলি চালায় সন্ত্রাসবাদীরাও। শেষ খবর পাওয়া অনুযায়ী নিহত হয়েছে দুই জঙ্গি। এর আগে জম্মু ও কাশ্মীরের পুলিশ কিস্তোয়ার এলাকায় সইফুল্লা, ফরমান, আদিল ও বাসা নামে তিন জঙ্গি লুকিয়ে থাকার খবর জানিয়ে ওই জঙ্গিদের ছবি প্রকাশ করেছিল। এমনকি সাধারণ মানুষ কোনও তথ্য দিলে তাঁদের ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত জারি রয়েছে তল্লাশি অভিযান।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...