Wednesday, May 13, 2026

ন্যক্কারজনক: মহিলা কর্মীকে গণধর্ষণের পরে মুখে প্রস্রাব-বিষাক্ত ইঞ্জেকশন বিজেপি বিধায়কের! নিন্দা তৃণমূলের

Date:

Share post:

চূড়ান্ত ন্যক্কারজনক ঘটনা! কর্নাটকে (Karnatak) নিজেরই দলের মহিলা কর্মীকে গণধর্ষণ, মুখে প্রস্রাব করে দেওয়া ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক মুনিরত্ন এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। আরএমসি ইয়ার্ড থানায় বিজেপি বিধায়ক মুনিরত্নের বিরুদ্ধে এই অভিযোগে FIR দায়ের করেন দলেরই এক মহিলা কর্মী৷

নির্যাতিতার অভিযোগ, গত বছর ১১ জুন মুনিরত্নর সঙ্গীরা কাজের কথা বলে একটি গাড়িতে করে তাঁকে বিধায়কের মাথিকেরের অফিসে নিয়ে যান। পৌঁছনোর পরই BJP বিধায়ক এবং তাঁর দুই সঙ্গী মিলে তাঁকে নগ্ন করে ধর্ষণ করেন। বাধা দিলে তাঁর ছেলের প্রাণহানির হুমকিও দেওয়া হয়। লিখিত অভিযোগে জানিয়েছেন, বিধায়কের দুই সঙ্গী তাঁকে গণধর্ষণ করার পর মুনিরত্ন তাঁর মুখে প্রস্রাব করে দেন৷ এখানেই শেষ নয়, আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘরে ঢুকে বিধায়কের হাতে একটি সাদা বাক্স দেন। বাক্স থেকে একটি সিরিঞ্জ বের করে তাঁর শরীরে ইঞ্জেকশন দিয়ে দেন বিজেপি বিধায়ক৷ ইতিমধ্যেই মহিলার অভিযোগের ভিত্তিতে যশবন্তপুরের আরএমসি ইয়ার্ড থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ), ২৭০ (প্রাণঘাতী রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৫৪ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অঙ্গভঙ্গি বা কাজ) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর: বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

এই ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, এরা সব বেটি বাঁচাও, বেটি পড়াও-র স্লোগান দিয়ে বিধায়ক হয়েছে। আর সেই বিজেপির বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণ, মুখে প্রস্রাব ও শরীরে বিষাক্ত ইঞ্জেকশনের গুরুতর অভিযোগ। এখন কোথায় কেন্দ্রীয় মহিলা কমিশন? কেন এখন কমিশনে যাচ্ছে না? সেই পরিদর্শন কি শুধু অবিজেপি রাজ্যগুলির জন্য বরাদ্দ-তীব্র কটাক্ষ কুণালের। তিনি প্রশ্ন তোলেন, কর্নাটকের বিধায়কের উপর এই অভিযোগের কী ব্যবস্থা নিচ্ছে বিজেপি!

সিনেমার প্রোডিউসার হিসেবে স্বনামধন্য মুনিরত্ন কর্নাটকের (Karnatak) রাজারহেশ্বরী কেন্দ্র থেকে চার বার বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ তিনি এখনও ওই কেন্দ্রের বিধায়ক৷ অভিযোগকারিণী মহিলা বিজেপির একজন দলীয় কর্মী। এরকম গুরুতর অভিযোগ হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরআর নগরের বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই প্রথম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে, কর্নাটক পুলিশ ৪০ বছর বয়সী আরেক মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। তিনি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বারবার যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে, বিবিএমপি’র একজন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে মুনিরত্নকে অল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যেই দলের কন্যাসন্তানের শিক্ষা ও সুরক্ষার প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, সেই দলের নেতারাই দিনের পর দিন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে উঠছে ঘৃণ্য অভিযোগ।

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...