Monday, June 22, 2026

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

Date:

Share post:

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চাকরিহারাদের কর্মসূচি সংক্রান্ত মামলায় আদালত জানায়, শিক্ষকদের কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। দিনের পর দিন এটা চলতে দেওয়া যায় না। বিচারপতি ঘোষের মন্তব্য, “আপনাদের কর্মসূচির ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আপনাদের জায়গা কে দিয়েছেন? নিজেরাই ওখানে গিয়ে করছেন। সেন্ট্রাল পার্কে করুন। আপনাদের কর্মসূচি নিয়ে আমার কোনও বক্তব্য নেই। সাধারণ মানুষের জন্য আমাদের চিন্তা।” পাশাপাশি আন্দোলনকারীদের সেন্ট্রাল পার্কের সরে গিয়ে শর্তসাপেক্ষে নিজেদের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে আদালত।

মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)বলেন, বিকাশ ভবন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে করুণাময়ী অঞ্চলে। সেখানে যদি এত মানুষের জমায়েত চলতে থাকে খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে এবং ট্রাফিক সংক্রান্ত সমস্যা বাড়বে। তাছাড়া প্রতি দিন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা যাচ্ছেন। এটা চলতে পারে না। বাইরের লোক কেন যাবে? চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি আদালতে বলেন, ৫০-১০০ জন নিয়ে আন্দোলন হয় না। ৪০০-৫০০ জন লোক লাগে। কিন্তু আদালত তাতে আমল দেয়নি। নির্দেশ দেওয়া হয় ২০০ জনের বেশি লোককে নিয়ে জমায়েত করে আন্দোলন করা যাবে না। চাকরিহারাদের উদ্দেশে বিচারপতি বলেন, “ আন্দোলন নিয়ে আমার কোন বক্তব্য নেই। তবে সাধারণ মানুষের সমস্যা বরদাস্ত করা হবে না। ১০ জনের নাম পুলিশকে দিয়ে দিন। ১২ ঘণ্টা করে কর্মসূচি করুন। প্রয়োজনে অদল বদল করুন কিন্তু ২০০ জনের বেশি জমায়েত যেন না হয়।” একই সঙ্গে আদালত রাজ্যকে খাওয়ার জল, শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

 

Related articles

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...