Sunday, April 26, 2026

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

Date:

Share post:

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে (Bangladesh) সেই তালিকা ধরে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হল ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এই সমস্ত অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করতে বাংলাদেশ সরকারকে জানিয়েছে ভারত। এক্ষেত্রে বিস্তারিত তথ্য জানানোর কথা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এক সাংবাদিক সম্মেলনে বলেন বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সোয়াল।

মোট ২ হাজার ৩৬৯ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে বিদেশ মন্ত্রকের (MEA) তরফে বলে জানানো হয়েছে। এদের বহিষ্কার করা হবে। যে সমস্ত বিদেশীরা ভারতে অবৈধভাবে বসবাস করছে তা বাংলাদেশী হোন অথবা অন্য দেশের নাগরিক সবার ক্ষেত্রেই আইন মেনে পদক্ষেপ করা হবে জানিয়েছেন রণধীর জয়সোয়াল। বিদেশ মন্ত্রকের কাছে বাংলাদেশীদের তালিকা রয়েছে তাদের বাংলাদেশের (Bangladesh) ফেরত পাঠানো হবে বলে জানান জয়সোয়াল।

শুধু অবৈধভাবে বাংলাদেশী নাগরিক নয়, ২০২০ সাল থেকে অভিবাসীদের প্রক্রিয়া বাকি আছে বলে জানিয়েছেন রণধীর জয়সোয়াল। এরমধ্যে ভারতের জেল খেটেছেন এমন লোকও আছে। যাদের পাঁচ বছর কেটে গিয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া য়াতে সম্পন্ন করা যায়।

সম্প্রতি উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে তালিকা তৈরি হয়েছে বাংলাদেশিদের। এরা অবৈধভাবে ভারতে বসবাস করছে বলে জানা গেছে। অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত মাসে ৩০০ বাংলাদেশিকে ফেরত পাঠান হয়েছে। গত সপ্তাহে ১০৯ জনকে ফেরত পাঠায় ভারত সরকার। যারা অবৈধভাবে এদেশে থাকছিল। ইদানিং বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণে ভারতে প্রবেশের আশঙ্কা বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...