Monday, June 8, 2026

অগ্নিকাণ্ড রুখতে রাজ্য ও জেলা স্তরে বিশেষ কমিটি গঠন

Date:

Share post:

বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Barabazar fire) ১৫ জনের মৃত্যু ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (Govt of WB)। অগ্নিকাণ্ড প্রতিরোধে এবার রাজ্য ও জেলা স্তরে গঠিত হল বিশেষ পরিদর্শন কমিটি। হোটেল, কারখানা, বহুতল— সব জায়গার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে এই কমিটি।

নবান্নের (Nabanna) তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডে প্রাণহানি ও সম্পত্তি ক্ষতির প্রেক্ষিতে এই উদ্যোগ। রাজ্য স্তরের কমিটিতে থাকছেন ১৫ জন সদস্য, যার নেতৃত্বে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র। কমিটিতে রয়েছেন পুলিশ কমিশনার (CP), বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব-সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।জেলা স্তরের কমিটিতে সদস্য থাকছেন ৯ জন। নেতৃত্বে জেলাশাসক, সঙ্গে থাকবেন পুলিশ সুপারও। রাজ্য কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে জেলা কমিটিকে। প্রতি মাসে অগ্রগতি রিপোর্ট পাঠাতে হবে রাজ্য সরকারকে।এই কমিটিগুলি হঠাৎ করে যেকোনও জায়গায় পরিদর্শনে যেতে পারবে। কলকাতা পুরনিগম (KMC) এলাকাও রাজ্য কমিটি সরাসরি পরিদর্শন করতে পারবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্যের এই পদক্ষেপে আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

 

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...