Monday, June 8, 2026

জনবহুল রেলস্টেশনে আমজনতাকে কোপালো ‘জেহাদি’! জার্মানির হামবুর্গের ঘটনায় চাঞ্চল্য

Date:

Share post:

জার্মানির (Germany) ব্যস্ততম শহর হামবুর্গের রেল স্টেশনে ভর সন্ধ্যায় দুষ্কৃতী হামলা (attack in hamburg, Germany ) ছুরি দিয়ে সাধারণ মানুষকে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জখম অন্তত ১২। হামলাকারীকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। সে নিজেকে ‘জেহাদি’ বলে পরিচয় দিয়েছে বলে জানা গেছে। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। জার্মানির বুকে এই ঘটনা ‘লোন উলফ অ্যাটাক’ কিনা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হামবুর্গ স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে আচমকাই ছুরি নিয়ে একের পর এক সাধারণ মানুষকে কোপাতে থাকে অভিযুক্ত যুবক। এক্স হ্যান্ডলে পোস্ট করে জার্মান পুলিশ (German Police) জানিয়েছে, জখম ১২ জনকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ৩-৪ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। হামলাকারী কোন উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে তা স্পষ্ট নয়। এখনও তার পরিচয় জানা যায়নি। যুবক কোনও জঙ্গি সংগঠনের সদস্য কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ সময় পর জার্মানির বুকে এরকম হামলায় নিঃসন্দেহে চিন্তায় প্রশাসন। এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সে দেশে রয়েছেন। যদিও তাঁর নিরাপত্তা নিয়ে জার্মান পুলিশের (German Police) তরফে আশ্বস্ত করা হয়েছে।

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...