Monday, June 8, 2026

সহকর্মীর প্রাণ বাঁচাতে খরস্রোতা নদীতে ঝাঁপ, মৃত্যু সেনা অফিসারের

Date:

Share post:

দেশ রক্ষার স্বপ্ন নিয়ে ছ’মাস আগে সেনাবাহিনীতে (Indian Army) যোগদান করেছিলেন লেফটেন্যান্ট শশাঙ্ক তেওয়ারি (Shashank Tewari)। যুদ্ধের ময়দানে মৃত্যুকে বুক পেতে বরণ করার কথা বলেছিলেন পরিবারে। সেনার উর্দি গায়ে মাত্র ৬ মাস কাজ করার সুযোগ দিল জীবন। বুলেটের গুলিতে নয় বরং নদীতে তলিয়ে যাওয়া সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাতে তরুণ সেনাকে। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনা সিকিমে (Sikkim)। খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আর ফিরলেন না ২৩ বছরের শশাঙ্ক।

গত কয়েকদিন ধরেই সে রাজ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে। সঙ্গে দোসর ধস। এদিন সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং পেট্রোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেলেন তরুণ চেনা অফিসার। তখনই কাঠের সেতু পার হতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান অগ্নিবীর স্টিফেন সুব্বা। জীবনের তোয়াক্কা না করে তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন শশাঙ্ক। পরে নায়েক পুকার কাটেল নামে আরও এক জওয়ান এগিয়ে আসেন। কোনও রকমে সুব্বাকে উদ্ধার করা গেলেও শশাঙ্ককে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে তরুণ সেনা অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।

 

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...