Friday, June 26, 2026

ভারতে ব্যাহত এক্স পরিষেবা: ডেটা সমস্যায় দাখিল দুহাজারের উপর অভিযোগ

Date:

Share post:

বিশ্ব জুড়ে গত কয়েকদিন ধরে ডেটা সমস্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)। এবার সেই সমস্যায় ভারতে বসে গেল এক্স হ্যান্ডেলগুলি। দীর্ঘক্ষণ পোস্ট করতে সমস্যার সম্মুখিন ইউজাররা। এমনকি এক সময় এক্স হ্যান্ডেলে পোস্ট (post) দেখতেও পাওয়া যায় না। শুক্রবারই এলন মাস্কের (Elon Musk) সংস্থা স্বীকার করেছিল এক্স হ্যান্ডেল বাগ সমস্যায় আক্রান্ত।

শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ইউজাররা এক্স হ্য়ান্ডেল (X handle) ব্যবহারে সমস্যার সম্মুখিন হন। অনেকে অ্যাপ ব্যবহার করতে, অনেকে ওয়েবসাইটের সমস্যার কথা উল্লেখ করেন। তবে শুক্রবার সমস্য়া খুব বেশি দেশে হয়নি। শনিবার ভারত জুড়ে এক্স অ্যাকাউন্ট (X handle) ব্যবহারে সমস্যার সম্মুখিন হন ইউজাররা। ২১০০ অভিযোগ জমা পড়ে গোটা দেশ থেকে। তবে সমস্যা শুক্রবারের মতোই হয়।

এক্স কর্তৃপক্ষ জানায় তাদের ডেটা সেন্টার আউটেজের জন্য ব্যবহারকারীরা সমস্য়ার সম্মুখিন হন। যদিও কতক্ষণে বা কতদিনে এই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে তা জানানো সম্ভব হয়নি এলন মাস্কের (Elon Musk) সংস্থার পক্ষ থেকে। শনিবার যদিও প্রায় ঘণ্টাখানেক পরে স্বাভাবিক হয় পরিষেবা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...