Friday, April 24, 2026

স্বামী পূর্ণমকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ‘কৃতজ্ঞ’ রজনী 

Date:

Share post:

স্বামী পূর্ণমকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান রজনী। পূর্ণম পাক সেনারা হাতে বন্দি থাকাকালীন এবং দেশে ফিরে আসার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে খোঁজ নিয়েছেন, ভরসা জুগিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার স্বামীকে পাশে নিয়ে তাই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রজনী সাউ। পূর্ণমও মুখ্যমন্ত্রীর এই মানবিক রূপে আবেগাপ্লুত।

দীর্ঘ ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর গত ১৪ মে ভারতে ফিরেছেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। আর শুক্রবার অবশেষে রিষড়ার বাড়িতে স্ত্রী-পুত্র ও বৃদ্ধ বাবা-মায়ের কাছে ফিরেছেন পূর্ণম। মালা পরিয়ে, শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ও হুডখোলা গাড়িতে শোভাযাত্রা করে বীর জওয়ানকে স্বাগত জানান স্থানীয়রা। আত্মীয়-স্বজনদের ভিড়ে পূর্ণমের বাড়িতে এখন উৎসবের মেজাজ। শনিবার জওয়ানের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে পূর্ণমকে জড়িয়ে ধরে কল্যাণ বলেন, মানুষ বিপদে পড়লে তাঁদের পাশে থাকা আমাদের কর্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় মানুষের বিপদে পাশে থাকেন। প্রথমদিন থেকেই তিনি নিজে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বাংলার ছেলেকে যত দ্রুত সম্ভব পাকিস্তান থেকে ফিরিয়ে আনার জন্য। পূর্ণমের পরিবারের সঙ্গেও একাধিকবার ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

স্বামী পাকিস্তানে বন্দি থাকাকালীন ১৬ শনিবারের ব্রত করেছিলেন স্ত্রী রজনী‌। এদিন সকালে স্বামীকে নিয়ে স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। পাকিস্তানে বন্দি থাকাকালীন চার-পাঁচবার ফোন করেছেন। দেশে ফেরার দিনও রজনীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় পূর্ণমকে ‘আমাদের ভাই’ বলে সম্বোধন করেন তিনি। তাতেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ ও আপ্লুত রজনী। তাই সুযোগ হলে স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। একইসঙ্গে পূর্ণম জানিয়েছেন, দিদি ফোন করেছিলেন শুনেছি, তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। বন্দি থাকার সময় ১০ দিন পরই দেশে ফেরার আশা ছেড়ে দিয়েছিলাম। সবার প্রার্থনায় অবশেষে বাড়ি ফিরেছি।

আরও পড়ুন – বর্ষার আগেই রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! সতর্ক স্বাস্থ্য দফতর, জারি নির্দেশিকা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...