Thursday, June 25, 2026

বর্ষার আগেই রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! সতর্ক স্বাস্থ্য দফতর, জারি নির্দেশিকা 

Date:

Share post:

বর্ষা এখনও না এলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতে মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হচ্ছে। দিনের প্রখর গরমের থেকে সাময়িক স্বস্তি মিললেও, এই খামখেয়ালি আবহাওয়া উদ্বেগ বাড়াচ্ছে। জমা জল ও মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গির সংক্রমণ আগেভাগেই বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যভবনের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত রাজ্যে ১,০২০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ ও কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সাধারণত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গির মৌসুম হলেও, এবছর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি এলাকায় ‘মাইক্রো প্ল্যান’ তৈরি করে জমা জলের উৎস চিহ্নিত করতে হবে। প্রয়োজনে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে, বিশেষত ফাঁকা জমি ও বন্ধ বাড়ির উপর। হাসপাতালগুলিকে ডেঙ্গি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ তাপমাত্রা ও বেশি আর্দ্রতা— এই দুইয়ের মিশ্রণ মশার প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। রাজ্যবাসীকেও সতর্ক করা হয়েছে, বাড়ির আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে। প্রশাসন সক্রিয় হলেও, জনসচেতনতা ছাড়া ডেঙ্গি রোখা কঠিন বলেই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

আরও পড়ুন – বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের চক্রান্ত! সর্বস্তরে সতর্কতা বার্তা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...