Sunday, May 17, 2026

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবে ভারত: বার্তা দিতে সিওলে অভিষেকরা

Date:

Share post:

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পরে দক্ষিণ কোরিয়া (South Korea) পৌঁছল ভারতের সর্বদলীয় সংসদের প্রতিনিধিদল। সিওলে পৌঁছে ছবি পোস্ট করে প্রতিনিধিদলের সদস্য তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) সোশ্যাল মিডিয়া লেখেন, জাপানে ভারতের অবস্থান স্পষ্ট করার পরে এবার সিওলে তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা জানাবেন।

পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পহেলগাম হামলার কথা বিশ্ববাসীকে জানাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল জাপানের টোকিওতে (Tokyo) বিভিন্ন জায়গায় বৈঠক করছে। টোকিওতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলেন অভিষেকরা। জাপান (Japan) থেকে তাঁরা গিয়েছেন দক্ষিণ কোরিয়ায়। সিওলে (Seoul) পৌঁছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “ভারতীয় দূতাবাসে নীবিড় আলোচনার মধ্য দিয়ে জাপানে আমাদের সফর শেষ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে পহেলগামে জঙ্গি হামলার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি এবং ভারতের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছি। জানিয়েছি, নাগরিকদের কোনরকম আঘাত না করেই পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত।”

পাশাপাশি অভিষেক লেখেন, “আমরা আক্রান্ত ভারতীয় পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ সমর্থন আহ্বান করি।”

 

দক্ষিণ কোরিয়ার সফর প্রসঙ্গে অভিষেক লেখেন, “এই বার্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন সিওলে পৌঁছেছি। সন্ত্রাসের বিরুদ্ধে সাহস ও স্বচ্ছতার সঙ্গে লড়াইয়ে নেতৃত্ব দেবে ভারত।”

আরও পড়ুন – সংকটের সময়ে কাশ্মীরের মানুষের পাশে তৃণমূলের প্রতিনিধিদল: কৃতজ্ঞতা প্রকাশ মমতার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...