Sunday, June 14, 2026

কলকাতাসহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

Date:

Share post:

উত্তাল হচ্ছে সমুদ্র, নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে (Bay of bengal)। সপ্তাহভর কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী মঙ্গলবার এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। তাই আপাতত তিনদিন মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড় হবে। মাসের শেষ দুদিনের উত্তাল হবে সমুদ্র।রবিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। সোমবার দুর্যোগের সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণ চলবে। উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...