Friday, June 5, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়েই বিশেষ ফোকাস কেএল রাহুলের

Date:

Share post:

একের পর এক টেস্টে সিরিজ হার। প্রতি ম্যাচেই ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেদিকেই এখন সবচেয়ে বেশি নজর কেএল রাহুলের(KL Rahul)। গত কয়েকটা সিরিজে ভারতের ব্যাটিং যে একেবারেই ভাল ছিল না তা কার্যত কেএল রাহুলের কথাতেই স্পষ্ট। তিনিও মেনে নিয়েছেন শেষ সিরিজ গুলোতে তারা একেবারেই ভাল ব্যাটিং করতে পারেননি। ইংল্যান্ডের(England Series) বিরুদ্ধে নামার আগে সেদিকেই যে নজর তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। দলে তারুণ্যের আধিক্যই বেশি। আগামী ২০ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। সেখানে যে দলের ব্যাটিং বিপর্যয় আটকানোই প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না। গত সিরিজের ব্যাটিং ভুল থেকে শিক্ষা নিয়েই এবার নতুনভাবে শুরু করতে চায় কেএল রাহুল সহ গোটা ভারতীয় দল।

নাসির হুসেনের আমন্ত্রনে একটি শোয়ে এসে কেএল রাহুল(KL Rahul) জানিয়েছেন, “গত কয়েকটি সিরিজে আমাদের খারাপ পারফরম্যান্সের প্রধান কারণ হিসাবে আমি মনে করি খারাপ ব্যাটিং। নিউ জিল্যান্ডে এত সুন্দরভাবে আমাদের বাউন্ডারির রাস্তাগুলো আটকে দিয়েছিল, তাতেই ক্রমশ আমাদের চাপ বাড়ছিল। এর ফলেই বেশ কিছু খারাপ শট খেলে ফেলি আমরা। আর সেই অভ্যাসটা আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বয়ে নিয়ে গিয়েছিলাম”।

ইংল্যান্ডের বিরুদ্ধেও যে লড়াইটা কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের তৈরি করতে চাইছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে যে ব্যাটিংয়ের দিকেই প্রধান নজর তা বলাই বাহুল্য।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...