Sunday, April 26, 2026

সিওলে পাক-বিরোধী বার্তা: ন্যাশানাল অ্যাসেম্বলিতে বৈঠকে অভিষেক-সহ প্রতিনিধিদল

Date:

Share post:

রোডম্যাপ আগেই তৈরি হয়েছিল। সেই মতো রবিবার থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রজাতান্ত্রিক কোরিয়ায় (Republic of Korea) ভারতের সমর্থনে প্রচার শুরু করেছিলেন ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা। সেই অভিযানে সোমবার তাঁরা দেখা করলেন দক্ষিণ কোরিয়ার রিপাব্লিক পার্টির (Democratic Party) দলনেতার সঙ্গে। এছাড়াও কথা হয় আধিকারিকদের সঙ্গেও।

ভারতের পাশে থাকার আশ্বাস পাওয়া গিয়েছিল জাপানের (Japan) টোকিও থেকে। রাসবিহারী বসু থেকে রাধাবিনোদ পালের মতো মানুষের সঙ্গে ভারতের যোগ তুলে ধরে জাপানের সঙ্গে ভারতের সৌহার্দ্রের সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ কোরিয়াতেও (South Korea) তার ব্যতিক্রম হয়নি। যে দেশে এখনও স্কুল পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাচ্যের বাতি’ রয়েছে, সেখানে বাঙালি তথা ভারতীয়দের সম্মান যে থাকবে তা রবিবারই সেই দেশের আধিকারিকদের সঙ্গে আলোচনায় তুলে ধরেছিলেন অভিষেক।

সেই রেশ ধরেই সোমবার দক্ষিণ কোরিয়ার প্রধান সংসদ ন্যাশানাল অ্যাসেম্বলিতে বৈঠকে যান ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে প্রধান রাজনৈতিকদল ডেমোক্রাটিক পার্টির (Democratic Party) অন্তর্বর্তী প্রেসিডেন্ট তথা ন্যাশানাল অ্যাসেম্বলির সদস্য ইয়ান হো-ইউনের (Yun Ho-Jung) সঙ্গে আলোচনা করেন তাঁরা। কথা হয় কোরিয়ার আধিকারিকদের সঙ্গেও।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...