Sunday, April 26, 2026

অভিযুক্ত গ্রেফতারিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু পুলিশের! যোগীরাজ্যে নৈরাজ্য

Date:

Share post:

অপরাধী ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল যোগীরাজ্যের পুলিশ কনস্টেবলের (constable)। বারবার আইনশৃঙ্খলার অবনতির ছবি দীর্ঘদিন ধরেই স্পষ্ট উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বারবারই সেই দাবি উড়িয়ে দিলেও এই ঘটনায় আর আড়ালে রইল না সেখানে দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা। গাজিয়াবাদের (Gaziabad) ঘটনায় এলাকা জুড়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের।

একটি মামলায় অভিযুক্ত কাদির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গাজিয়াবাদের নাহাল গ্রামে যায় মসুরি থানার পুলিশ। কিন্তু পুলিশ গ্রামে পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা পুলিশের উপর পাথর ছুঁড়তে (stone pelting) শুরু করে। সেই সময়ই ভিড়ের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় (firing)। কনস্টেবল (constable) সৌরভ গোয়েলের গুলি লাগে। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এছাড়াও পাথরবাজিতে আহত হন আরও ৩ পুলিশকর্মী, দাবি পুলিশের। ঘটনার পর এলাকায় তল্লাশি চালিয়ে তদন্ত শুরুর দাবি করে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই ঘটনায় একদিকে যেমন উত্তরপ্রদেশে (Uttarpradesh) হাতে হাতে আগ্নেয়াস্ত্র ঘোরার অভিযোগ স্পষ্ট হয়ে গিয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকাতেও। এর আগেও উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন পথে বাংলায় অস্ত্র পাচার করে নাশকতামূলক কাজের উদাহরণ তুলে ধরা হয়েছিল বাংলার প্রশাসনের পক্ষ থেকে। গাজিয়াবাদের (Gaziabad) ঘটনায় সেই অভিযোগ স্পষ্ট হল।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...