Sunday, June 14, 2026

ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ! দিল্লি থেকে গ্রেফতার CRPF জওয়ান

Date:

Share post:

এবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CRPF)-এর এক জওয়ানের বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) সোমবার দিল্লি থেকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত জওয়ান মোতি রাম জাটকে। অভিযোগ, গত দু’বছর ধরে পাক গোয়েন্দাদের হাতে দেশের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত একাধিক গোপন তথ্য পাচার করছিল সে। ৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃত জওয়ানকে।

সোমবার NIA-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে পাকিস্তানের হয়ে সক্রিয়ভাবে চরবৃত্তি করছিল মোতি রাম জাট। দেশের সুরক্ষা এবং সেনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সে নিয়মিত পাকিস্তানের আধিকারিকদের পাঠাত। এমনকি এই তথ্যের বিনিময়ে সে মোটা অঙ্কের টাকাও পেত, যা পাঠানো হত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। গ্রেফতারের পর তাকে সোমবার পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। আদালতের নির্দেশে আগামী ৬ জুন পর্যন্ত তাকে NIA হেফাজতে রাখা হবে।

পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর নড়েচড়ে বসেছে দেশের তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলি। দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের হয়ে কাজ করা আরও বেশ কয়েকজনকে নজরে রেখেছে গোয়েন্দারা। মোতি রামের গ্রেফতার সেই তদন্তেরই বড় সাফল্য বলে মনে করছে NIA।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...