Sunday, June 7, 2026

সমাপ্তি অনুষ্ঠানে সেনাবাহিনীকে বিশেষ সম্মান প্রদর্শনের উদ্যোগ BCCI-এর

Date:

Share post:

আইপিএলের(IPL) সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর(Indian Army) জন্য বিশেষ উদ্যোগ বিসিসিআইয়ের(BCCI)। সেই অনুষ্ঠানেই ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের তাদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল ম্যাচ। সেই ম্যাতচ শুরু হওয়ার আগেই সেনাবাহিনীর জন্য বিসিসিআইয়ের(BCCI) তরফে এই বিশেষ উদ্যোগহ নেওয়া হয়েছে। গত ১৭ মে থেকে পরিবর্তিত সূচী অনুযায়ী শুরু হয়েছে এবারের আইপিএল(IPL)।

পহেলগামে জঙ্গীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন সাধারণ পর্যটকরা। সেই ঘটনার পর থেকেই ভারতীয় নাগরিকরা রাগে ফুঁসতে শুরু করেছিলেন। কয়েকদিনের মধ্যেই পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাতে জঙ্গীদের ৯টি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর। সেই অভিযানেরই নাম ছিল অপারেশন সিন্দুর। সেই অভিযানেই পাকিস্তানের মাটিতে জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

তাদের এই সাফল্যের জন্যই এবার বিশেষ সম্মান প্রদর্শনের ভাবনা বিসিসিআইয়ের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন, “আমাদের জওয়ানরা সাহস, নিঃস্বার্থ সেবা করে চলেছেন। অপারেশন সিন্দুরে তাদের সাহসিকতার সকলকে গর্বিত ও উজ্জীবিত করেছেন তারা। সেই কারণেই তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য আমরা এই সমাপ্তি অনুষ্ঠানটা আমাদের সেনাবাহিনীকেই উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি”।

যদিও এর আগেও ভারতীয় সেনাবাহিনীকে নানান মঞ্চ থেকেই সম্মান জানিয়েছে বিসিসিআই। তবে ফাইনালের মঞ্চে তাদের বিশেষ ভাবনা। তাদের এই সিদ্ধান্তকে সকলেই কুর্নিশ জানিয়েছে।

Related articles

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...