Sunday, April 26, 2026

আইপিএলে সচিনের রেকর্ড ভাঙলেন সূর্যকুমার যাদব

Date:

Share post:

আইপিএলের(IPL) লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পঞ্জাব কিংসের(Punjab Kings) কাছে হেরে গেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ারা জিততে না পারলেও, সেই ম্যাচেই কিন্তু সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এই মরসুমে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) জিততে না পারলেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের ঝলক। শেষ ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার(Suryakumar Yadav)।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। এরপরই এই মরসুমে সূর্যকুমার যাদবের রান ৬১৯। এই অর্ধশতরান করার পরই ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। এর আগে আইপিএলের এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে ৬১০ রান করেছিলেন সচিন(Sachin Tendulkar)। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

চলতি মরসুমে ইতিমধ্যেই ছটি অর্ধশতরান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকটি ম্যাচে অর্ধশতরান না পেলও, তাঁর পারফরম্যান্সটাই ফ্যাক্টর হয়ে গিয়েছিল। এবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে পৌঁছতে পারে, তবে আরও একটা ম্যাচ পাবেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর কাছে এই মরসুমে শুভমন গিল এবং সাই সূদর্শনকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...