Wednesday, June 10, 2026

‘৫ মিনিটের মধ্যে আমিও মরে যাব’, ঋণের দায়ে আত্মঘাতী একই পরিবারের ৭ সদস্য

Date:

Share post:

ঋণের(Debt) দায়ে আত্মঘাতী একই পরিবারের ৭ সদস্য। হরিয়ানার(Hariyana) পঞ্চকুলার(Panchkula) ২৭ নম্বর সেক্টরে রাস্তার ধারে পার্ক করা গাড়ি থেকে ৬ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বলতে শোনা যায়, “আমিও বিষ খেয়েছি, আমিও মারা যাব। আমার পরিবারের অনেক ঋণ ছিল।” তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সকলেই উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

সোমবার রাত ১১তা নাগাদ ১১২ নম্বরে পুলিশের কাছে একটি ফোন আসে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায়, ঘটনাটি তাঁর বাড়ির সামনেই ঘটেছে। তিনি বলেন, “প্রথমে তাদের গাড়ি দেখে জিজ্ঞাসা করা হয়, তারা বলে যে বাবার প্রোগ্রামে এসেছে এবং কোনও হোটেল খুঁজে পাচ্ছে না। তাই তারা গাড়িতেই ঘুমোচ্ছিল। আমরা তাদের গাড়িটি অন্য জায়গায় দাঁড় করাতে বলেছিলাম। তারপরই তারা একে অপরের গায়ে বমি করতে শুরু করে। আমরা তাদের গাড়ি থেকে টেনে বের করে আনি।”

পুলিশ জানিয়েছে, মৃতদের তালিকায় রয়েছেন প্রবীণ মিত্তাল(Praveen Mittal), তার বাবা দেশরাজ মিত্তাল স্ত্রী, মা, দুই মেয়ে ও ছেলে। প্রাথমিক তদন্তে খবর, দেরাদুন থেকে পরিবারকে সঙ্গে নিয়ে পঞ্চকুলার বাগেশ্বর ধামে আয়োজিত হনুমান কথা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রবীণ মিত্তাল। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফেরার পথে এক জায়গায় গাড়ি থামিয়ে বিষ মেশানো খাবার খায় তারা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

সূত্রের খবর, মিত্তাল পরিবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবসা শুরু করেছিল। কিন্তু তা লোকসানে চলছিল। প্রায় ২০ কোটি টাকার ঋণ ছিল মিত্তাল পরিবারের ঘাড়ে। যা পরিশোধের পথ খুঁজে না পেয়েই এই চরম সিদ্ধান্ত মিত্তাল পরিবারের।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...