Sunday, April 26, 2026

আগামী সাতদিন টানা বৃষ্টি! উপকূলে সতর্ক রাজ্য প্রশাসন

Date:

Share post:

বর্ষার প্রবেশের আগেই ঘূর্ণাবর্তের জেরে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে গোটা রাজ্য। দক্ষিণ থেকে উত্তরের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস (rain forecast) দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর সেই বৃষ্টি আগামী সাতদিন ধরে চলবে বলে সতর্ক করা হল। আবহাওয়া দফতরের সতর্কতার পরেই উপকূল এলাকা (coastal area) জুড়ে একদিকে যেমন সাধারণ মানুষকে সতর্ক করার কাজ শুরু হয়েছে, তেমনই শুরু হয়েছে কন্ট্রোল রুম থেকে নজরদারি।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রাবল্য বেশি থাকলেও তার অভিমুখ দক্ষিণ-পশ্চিমে। ফলে তার গতি অত্যন্ত ধীর। তারই প্রভাবে আগামী সাতদিন বাংলার জেলাগুলিতে বিক্ষিপ্ত এলাকায় টানা বৃষ্টি হবে, জানালো আবহাওয়া দফতর। তার প্রভাব সবথেকে বেশি পড়বে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি জেলায়। এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস (heavy rain forecast) রয়েছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হুগলি জেলায় ৩০-৪০, আবার কোথাও কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে।

উত্তরের জেলাগুলিতে একইভাবে টানা বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু এলাকাতে বৃষ্টির কমলা সতর্কতা পর্যন্ত জারি হয়েছে। পার্বত্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার থেকে বঙ্গে বর্ষার (monsoon) প্রবেশের বার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে সেই বর্ষার প্রবেশ বাধার মুখে। আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই ৭৫ শতাংশ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...