Sunday, June 14, 2026

টাকার লোভেই কার্তুজ সরবরাহ: দাবি পাচারে ধৃত সুকান্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা রামকৃষ্ণর স্ত্রীর

Date:

Share post:

কার্তুজ পাচার করতে গিয়ে ধৃত ধর্মতলায় ধৃত রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ঘনিষ্ঠ বলে পরিচিত রামকৃষ্ণ মাজিকে জেরা করে আরও ৩ জনের সন্ধান মিলেছে। কলকাতা পুলিশের (Police) STF সূত্রে খবর, এই তিনজনের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে। রামকৃষ্ণের স্ত্রীর দাবি, বিজেপি করত, টাকার লোভেই কার্তুজ সরবরাহ।

রবিবার রাতে ১২০ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করা হয় বিজেপির পূর্ব বর্ধমানের যুবনেতা রামকৃষ্ণকে। ২০২১ থেকে ২৩ পর্যন্ত বিজেপির (BJP) বোলপুর সাংগঠনিক জেলার জেডপি ৪৬ নম্বর মণ্ডলের (কেতুগ্রাম-১) এসসি মোর্চার সভাপতির পদে ছিলেন রামকৃষ্ণ মাজি। সামাজ মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি-সহ নিজের পদ উল্লেখ করে ছবি পোস্ট করেছিলেন রামকৃষ্ণ। বিজেপির রাজ্য সভাপতির ঘনিষ্ঠ সেই রামকৃষ্ণকেই কার্তুজ পাচারের অভিযোগে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। তাঁকে জেরা করে ৩ জনের সন্ধান মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বিহারে বানানো হয়েছিল কার্তুজগুলি।

এদিকে রামকৃষ্ণের স্ত্রী নিজেই জানিয়েছিলেন তাঁর স্বামী বিজেপি করতেন। তিনি বলেন, “বিজেপি করত। মিটিংয়ে, মিছিলে যেত। টাকার লোভে করেছে। ম্যাটাডোর কেনার কিস্তির টাকা শোধ করতে পারছিল না। ৫ হাজার টাকা দরকার ছিল।” কেতুগ্রামের তৃণমূল বিধায়কের দাবি, কেতুগ্রামে বিজেপির ৪৬ নম্বর এসসি মোর্চার সভাপতি রামকৃষ্ণ।

গোপন সূত্রে খবর পেয়ে, ধর্মতলার 12B বাস স্ট্যান্ডে রবিবার ব্যাগ নিয়ে রামকৃষ্ণ বাস থেকে নামতেই তাকে পাকড়াও করে সাদা পোশাকে থাকা পুলিশ। ব্যাগ থেকে উদ্ধার হয়, ১২০টি কার্তুজ। তার মধ্যে ১০০টি 8 MM পিস্তলের, বাকি ২০টি কার্তুজ 7.65 MM পিস্তলের। এবার এই কার্তুজ উদ্ধারের ঘটনাতেই সামনে এল বিহার যোগ।

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...