Sunday, May 10, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর অভিষেকদের

Date:

Share post:

পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিশ্ববাসীকে জানাতে বিভিন্ন দেশে যাচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে ইন্দোনেশিয়ায় (Indonesia) গিয়েছেন অভিষেকরা। বুধবার, জাকার্তায় পৌঁছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দীর্ঘদিনের বন্ধু ও স্ট্র্যাটেজিক পার্টনার ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে মত বিনিময় করেন ভারতের প্রতিনিধিরা।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দীর্ঘদিনের বন্ধু ও স্ট্র্যাটেজিক পার্টনার ইন্দোনেশিয়া। সেই সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী ভারত। জাকার্তায় ভারত-ইন্দোনেশিয়ার সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারম্যান মহম্মদ রফিকি এবং আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটির ভাইস-চেয়ারপারসন মহম্মদ হুসেন ফাদলুলোহর সঙ্গে গঠনমূলক মতবিনিময় করেন অভিষেক-সহ প্রতিনিধি দলের সদস্যরা।
আরও খবরদেশের মানুষের জানার অধিকার আছে: সংসদের বিশেষ অধিবেশন চেয়ে চিঠি তৃণমূলের

জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে পহেলগাম (Pahalgam) হামলা এবং তার পরবর্তী সময় পিওকে এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে প্রবাসীদেরও আওয়াজ তোলার আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনের বৈঠকে ইন্দোনেশিয়াতেই দুই দেশের মত বিনিময় আরও বেশি করার, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করার এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে সংকল্প বজায় রাখার জন্য যৌথ প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়।

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...