Sunday, June 14, 2026

নয়া ভূমিকায় ঋদ্ধিমান, অনূর্ধ্ব ২৩ বাংলা দলের কোচের দায়িত্বে ‘পাপালি’ 

Date:

Share post:

ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তবে এবার আর ব্যাট হাতে কিংবা গ্লাভস পরে মাঠে নামবেন না তিনি। বরং ভবিষ্যৎ প্রজন্মের বাংলা ক্রিকেট (Bengal Cricket) তারকাদের জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে চলেছেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং জীবন শুরু করছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান।

কয়েক মাস আগেই গত মরশুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার পর বাইশ গজকে বিদায় জানিয়েছিলেন। তারপর থেকেই তাঁর কোচিং করা জল্পনা বাড়তে থাকে। শোনা যাচ্ছিল বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে পারেন ঋদ্ধিমান। সিএবি (Cricket Association of Bengal) কর্তারা ভীষণভাবে চাইছিলেন তাঁর মতো তারকা প্লেয়ারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে। ঋদ্ধি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী হিসেবে কোচিং-এর দায়িত্ব নিতে রাজি হননি। তিনি ধাপে ধাপে কোচ (Cricket Coach) হিসেবে নিজের ক্যারিয়ার এগোতে চান। প্রথমে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই মতোই অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে নিযুক্ত করা হলো তাঁকে।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...