Saturday, April 4, 2026

WBCS পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি: আপাতত হচ্ছে না বদল

Date:

Share post:

একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হল, আসন্ন ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষায় হচ্ছে না কোনও পরিবর্তন। সম্প্রতি দুধরনের পরিবর্তনের যে নির্দেশিকা জারি হয়েছিল, তা কার্যকর হচ্ছে না, জানানো হল দফতরের তরফে। ফলে এবারের পরীক্ষায় বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, নেপালী, উর্দু, সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

গত বছরে সেপ্টেম্বরে প্রথম বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের তরফে জানানো হয় ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার ধরনে (exam pattern) পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে আর শুধু ছোট প্রশ্ন নয়, আরও বর্ণনামূলক প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। পরবর্তীকালে নির্দেশিকায় জানানো হয়, ডব্লুবিসিএস পরীক্ষা দিতে হবে বাংলা ভাষাতেই।

আপাতত সেই সিদ্ধান্তগুলি কার্যকর হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হল। সিলেবাস (syllabus) বা পরীক্ষা পদ্ধতিতে (exam pattern) কোনও পরিবর্তন হচ্ছে না।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...