Saturday, February 21, 2026

আরাকু-কোট্টাভালাসায় ভয়াবহ রেল দুর্ঘটনা! লাইনচ্যুত মালবাহী ট্রেনের ২৫টি কামরা

Date:

Share post:

ফের প্রশ্নের মুখে রেল সুরক্ষা। বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও পূর্ব সীমান্ত রেলের আরাকু-কোট্টাভালাসা সেকশনে ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সোমবার দুপুরে চিমিডিপল্লি রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের ২৫টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ৫০টি কামরা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকট শব্দ শোনার পর তাঁরা ছুটে এসে দেখেন, ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গেই রেল চলাচল বন্ধ করে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। পূর্ব সীমান্ত রেলওয়ে (ECoR) সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই বিশেষ উদ্ধারকারী ট্রেন পাঠানো হয় ঘটনাস্থলে।

দুর্ঘটনার জেরে বিশাখাপত্তনম থেকে কিরান্ডুল পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুপুর ১টা ৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যার ফলে ওই রুটে রেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

রেল সূত্রে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মালবাহী ট্রেন হলেও যাত্রীবাহী ট্রেন হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। রেল সুরক্ষা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে রেলের অন্দরমহল থেকে।

আরও পড়ুন – স্বাস্থ্য থেকে পরিকাঠামো! মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...