Friday, June 26, 2026

ডায়মন্ড হারবার থানার পাশে বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ! 

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার পাশে ভয়াবহ বিস্ফোরণ। পুলিশের দাবি, বেআইনি বাজির বিরুদ্ধে চালানো অভিযানে বাজেয়াপ্ত করা বাজিগুলি রাখা ছিল থানার পাশে একটি গুদামে। সেখানেই সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে প্রায় ২ কিলোমিটার দূর থেকেও তা শোনা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, “বেআইনি বাজির বিরুদ্ধে আজই অভিযান চালানো হয়েছিল। বাজেয়াপ্ত বাজিগুলি থানার পাশেই একটি জায়গায় রাখা ছিল। সেখানেই এই বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি।” এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, জনবসতিপূর্ণ এলাকায় বাজেয়াপ্ত বিস্ফোরক দ্রব্য রাখার বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। পুলিশ প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নেওয়া হবে কড়া পদক্ষেপ। ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

আরও পড়ুন – জাকার্তায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তায় আসিয়েন-ও পাশে: জানালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...