Tuesday, June 16, 2026

মর্মান্তিক! কানাইপুরে উদ্ধার নিখোঁজ নাবালিকার মৃতদেহ, ধর্ষণ ও খুনের মামলা রুজু পুলিশের

Date:

Share post:

অবশেষে দুইদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল কানাইপুরের বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছরের এক নাবালিকার মৃতদেহ। বৃহস্পতিবার সকালে নপাড়া এলাকার এক ফাঁকা মাঠ থেকে দেহটি উদ্ধার হয়। এলাকাবাসীর নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত অসীম মজুমদার। ডানকুনির খরিয়াল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।উত্তরপাড়া থানায় নিয়ে যায়।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্যদের দেহ দেখতে না দেওয়ায় কানাইপুর ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, দেহ শনাক্ত করার পরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণ ও খুনের আশঙ্কা থাকায় সেই ধারায় মামলা রুজু করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেল চারটের সময় কানাইপুর কলোনির বাসিন্দা ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশের এক যুবক। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পর থেকেই পুলিশ স্নিফার ডগ, ডুবুরি ও জাল ফেলে এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পুরো ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক টিম গঠন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কানাইপুর ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন- বিশ্ব পরিবেশ দিবসের আগে গ্রামোন্নয়ন পরিদর্শনে বিশেষ অভিযান, নজরে ‘মিশন নির্মল বাংলা’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...