Friday, June 26, 2026

শিক্ষকদের অর্ধনগ্ন বিক্ষোভ! পুলিশের পদক্ষেপকে সমর্থন শাসকদলের

Date:

Share post:

অর্ধনগ্ন হয়ে রাজ্যের রাস্তায় প্রতিবাদের নামে হেঁটে বেরিয়েছেন শিক্ষকরাই। দিনের পর দিন একই ভাবে বিক্ষোভের নামে রাজ্যকে অচল করার একশ্রেণির শিক্ষকের প্রয়াসে এবার বাধা পুলিশের। যে মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন তা নিয়ে কলকাতার রাজপথে কেন আন্দোলন, প্রশ্ন শাসক দল তৃণমূলের।

শুক্রবার শহরের তিন জায়গায় বিক্ষোভ দেখিয়ে অচল করার চেষ্টা করেন এক শ্রেণীর শিক্ষকরা (SSC teachers)। ধর্মতলা, শিয়ালদহ এবং বিকাশ ভবন চত্বরে তাদের সেই হাঙ্গামাকে আটকায় কলকাতা পুলিশ (Kolkata Police) এবং বিধান নগর পুলিশ। আর সেখানেই কলকাতা পুলিশের বিরুদ্ধে দমন-নীতি প্রয়োগের অভিযোগ তুলেছেন আন্দোলনকারী শিক্ষকরা।

শিক্ষকদের মিছিল আটকানোর প্রতিবাদে আবার সরব হয়েছেন তাঁদেরই নেতারা। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, মুখ্যমন্ত্রী জোড়া বিকল্প দিয়ে পথ তৈরি করে দিয়েছেন। তা সত্ত্বেও কেন এই বিক্ষোভ। কলকাতায় মিছিল করলে সুপ্রিমকোর্ট (Supreme Court) থেকে চাকরি আসবে? কলকাতায় কম জামাকাপড় পড়ে আপনি ঘুরতে পারেন। তাতে কী সুপ্রিম কোর্টে চাকরি নিশ্চিত হবে?

সেই সঙ্গে আন্দোলনকারীদের প্রশ্নের উত্তর দিয়ে কুণাল বলেন, যারা বলছেন, পুলিশ কেন ধরল। লড়াই চলছে সুপ্রিম কোর্টে। আপনারা যদি এখানে রাস্তাঘাট অচল করে দেন, সেটা কী পুলিশ অনুমোদন দিতে পারে?

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...