Sunday, April 26, 2026

জুনের প্রথম দিনে কমল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

রবিবার থেকে কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG cylinder price)। জুনের পয়লা তারিখে কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় সাড়ে পঁচিশ টাকা মতো কমেছে। ফলে এমাসে মহানগরীতে সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৮২৬ টাকা। ব্যবসায়ীদের মুখে সামান্য হাসি ফুটলেও গৃহস্থকে এখনও এলপিজি সিলিন্ডার কিনতে প্রায় ৯০০ টাকার কাছাকাছি খরচ করতে হচ্ছে।

এপ্রিল,মে মাসের পর বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। পয়লা জুন (রবিবার) দেখা গেল সারাদেশ জুড়ে কমার্শিয়াল গ্যাসের দাম অনেকটাই কমেছে। মে মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১ হাজার ৮৫১ টাকা ৫০ পয়সা। সেখান থেকে প্রায় সাড়ে পঁচিশ টাকা মতো দাম কমেছে এদিন। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭২৩ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে, ১ হাজার ৬৭৪ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে কমার্শিয়াল গ্যাসের নতুন দাম হল ১ হাজার ৮৮১ টাকা। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। কিন্তু পর পর তিন মাস গ্যাসের দাম কমায় বিভিন্ন রেস্টুরেন্ট বা ফাস্টফুড সেন্টারে খাবার-দাবারের দাম কমবে কি , প্রশ্ন আমজনতার।

 

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...