Monday, April 27, 2026

কোথায় নারী নিরাপত্তা? এবার যোগীর গেরুয়ারাজ্যে গণধর্ষিতা জাতীয়স্তরের মহিলা ক্রীড়াবিদ 

Date:

Share post:

যোগীর গেরুয়ারাজ্যে রেহাই নেই জাতীয়স্তরের মহিলা খেলোয়াড়েরও। আশ্রমের মধ্যেই গণধর্ষণ করা হল জাতীয়স্তরের এক তাইকোয়ান্ডো খেলোয়াড়কে। এই কুকীর্তির নায়ক আশ্রমের খোদ প্রধান পুরোহিত। নির্যাতিতার অভিযোগ, ওই পুরোহিত, গোবিন্দ এবং তাদের শাগরেদরা মিলে ধর্ষণ করেছে তাকে। ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের কানপুর। এই ঘটনার জন্য রাজ্যের সাধারণ মানুষ আঙুল তুলেছে অপদার্থ যোগী প্রশাসনের দিকে। উঠেছে নিন্দার ঝড়। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাটি গত জানুয়ারিতে ঘটলেও এতদিন ভয়ে চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন নির্যাতিতা। কীসের ভয়? নির্যাতিতার বক্তব্য, অভিযুক্তদের হাত অনেক লম্বা। তাদের সঙ্গে উপরমহলের রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। তাই ভয়ে মুখ খুলতে পারেননি তিনি। অভিযোগ জানাতে পারেননি থানাতেও। কিন্তু কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। তারপরেই আর সময় নষ্ট না করে থানায় অভিযোগ জানান ওই মহিলা। ডেপুটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করার পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে।

ঠিক কী হয়েছিল ঘটনাটা? নির্যাতিতার বয়ান অনুযায়ী, একটি কাপড়ের দোকান খুলবেন বলে উপযুক্ত জায়গার সন্ধান করছিলেন তিনি। সেই সূত্রেই আলাপ হয় গোবিন্দ মাহাতো নামে এক ব্যক্তির সঙ্গে। তাঁকে সাহায্যের আশ্বাস দেয় গোবিন্দ। নিয়ে যায় এক আশ্রমে। সেখানেই একটি লাড্ডু খেতে দেওয়া হয় তাঁকে। সম্ভবত মাদকজাতীয় কিছু মেশানো ছিল তাতে। সেটি খাওয়ার সঙ্গে সঙ্গে চেতনা হারান তিনি। সেই সুযোগে তাঁর উপর চলে যৌন নির্যাতন, গণধর্ষণ। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকেই। প্রশ্ন উঠেছে, সব জেনেশুনেও কি শাসক বিজেপির চাপে পড়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে গেরুয়া পুলিশ?

আরও পড়ুন – কেরলের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...