Sunday, May 31, 2026

অতিবৃষ্টির জেরে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম! আটকে ১৫০০ পর্যটক

Date:

Share post:

অবিরাম বৃষ্টির জেরে ভূমিধস। বিপর্যস্ত উত্তর সিকিম। বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে তিস্তা। জলস্তর আরও বেড়েছে। রবিবার সকালে চুংথাং বাঁধ প্রকল্পের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ভেসে যায়। তিস্তার জলোচ্ছ্বাসের ফলে  পাথর ও কংক্রিট ধসে ফিডাং বেইলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।  বিদ্যুৎ নেই বহু এলাকায়, নেই পানীয় জলও। এই পরিস্থিতিতে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক।

এই অবস্থায় সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা খুলে গেলে তাঁদের গ্যাংটকে নামিয়ে আনা হবেবলে জানানো হয়েছে। লাচেনে ১১৫ জন এবং লাচুংয়ে ১,৩৫০ জন পর্যটক আটকে পড়েছেন বলে প্রাশাসনের তরফে জানানো হয়েছে।  ভূমিধসের জন্য উভয় দিক থেকে বেরনোর পথ অবরুদ্ধ। নিরাপত্তার জন্য পর্যটকদের হোটেলেই থাকতে বলা হয়েছে। বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে এলে রাস্তা খোলার কাজ জোরকদমে চলবে। রাস্তা খুলে গেলে পর্যটকদের নিরাপদে নামিয়ে আনা হবে। বিভিন্ন এলাকার রাস্তায় নতুন করে ধস নেমেছে। বহু জায়গায় জলের তোড়ে রাস্তা ভেসে গিয়েছে। শুধু তাই নয়, বড় বড় পাথর ভেঙে পড়ে আটকে একাধিক রাস্তা। বিভিন্ন এলাকায় পরিস্থিতি আয়ত্তে আনার জন্য কাজ চালাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। এদিকে, গত শুক্রবার হাজার ফুট ওপর থেকে ১১ জন পর্যটকবোঝাই গাড়ি পড়ে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এখনও অনেকে নিখোঁজ। আবহাওয়া খারাপ হওয়ায় বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। বাকি পর্যটকদের তল্লাশিতে চলছিল অভিযান। তবে আবহাওয়া ফের খারাপ হওয়ায় চিন্তা বাড়ছে। সিকিমে থাকা পর্যটকদের প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন – কোথায় নারী নিরাপত্তা? এবার যোগীর গেরুয়ারাজ্যে গণধর্ষিতা জাতীয়স্তরের মহিলা ক্রীড়াবিদ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...