Wednesday, June 24, 2026

৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল ২০২৫ মহিলা বিশ্বকাপের(Womens Odi World Cup) সূচি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের মহিলাদের ওডিআই বিশ্বকাপ(Womens Odi World Cup)। তবে শুধুমাত্র ভারতের মাটিতে নয়। বিশ্বকাপ হবে ভারত এবং কলম্বো মিলিয়ে। প্রথমে শুধুমাত্র ভারতে(India) বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও, পাকিস্তান ভারতে খেলতে রাজি না হওয়াতে, শেষপর্যন্ত হাইব্রিড মডেলে বিশ্বকাপ করারই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে মহিলাদের ওডিআই বিশ্বকাপ।

ভারতের চারটি ভেন্যু এবং শ্রীলঙ্কার কলম্বোতে(Colombo) হবে এবারের মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচ গুলো। পাকিস্তান ভারতের মাটিতে খেলতে না চাওয়াতেই শেষপর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের পুরুষদের এশিয়া কাপেও এমনই হাইব্রিড মডেলের প্রয়োগ করা হয়েছিল। বিশ্বকাপের দামামা কার্যত এখন থেকেই বেজে গেল।

ভারতের যে চারটি ভেন্যুতে ম্যাচ হবে সেগুলো হল বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর এবং বিশাখাপত্তনম। অন্যদিকে শ্রীলঙ্কার একটিই ভেন্যু শুধুমাত্র কলম্বোতে হবে ম্যাচ। সেখানেই পাকিস্তানের সবকটা ম্যাচ হবে বলে শোনাযাচ্ছে।

আয়োজক হিসাবে ভারত তো রয়েছেই। সেইসঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এপ্রিল মাসে ছয় দলের বাছাই পর্ব আয়োজিত হয়েছিল। সেখানেই শীর্ষ দুইয়ের মধ্যে থেকে যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান এবং বাংলাদেশ। ফেভারিটের তকমা রয়েছে অস্ট্রেলিয়ার গায়ে। কিন্তু ভারতের ঘরের মাঠে ম্যাচ, তাদেরকেও এগিয়ে রাখছেন অনেকে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...