Sunday, April 5, 2026

আইপিএল ফাইনালেও আহমেদাবাদে বৃষ্টির ভ্রুকুটি!

Date:

Share post:

আর কয়েক ঘন্টা পরই আইপিএলের(IPL) ফাইনাল। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। কিন্তু সেখানেও কী বাধ সাধতে পারে বৃষ্টি(Rain)। শোনা যাচ্ছে ফাইনালেও নাকি রয়েছে বৃষ্টির(Rain) ভ্রুকুটি। এমনকি ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেটা যে খানিকটা হলেও চিন্তায় ফেলবে সকলকে তা বলার অপেক্ষা রাখে না। অ্যাকু ওয়েদারের রিপোর্ট অনুযায়ী সন্ধে ছটার সময় নাকি ৫১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির(Rain) অজুহাত দিয়েই ইডেন থেকে ম্যাচ সরানো হয়েছিল। বলা হয়েছিল আহমেদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাকি নেই।  প্লেঅফের ম্যাচ সেই বৃষ্টির জন্যই দু ঘন্টারও বেশি সময় পিছিয়ে গিয়েছিল। এবার কী ফাইনালেও তেমন কিছু হতে পারে। যদিও ম্যাচের সময় অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তার আগে ভারী বৃষ্টি হতে পারে বলেই নাকি পূর্বাভাস রয়েছে।

এমনটা হলে ম্যাচ শুরু কী নির্ধারিত সময়ে সম্ভব। আহমেদাবাদের(Ahmedabad) স্টেডিয়ামের আউট ফিল্ড শুকোনোর ব্যবস্থা যে খুব একটা ভাল নয় তা আগেই বারবার দেখা গিয়েছে। এদিন যদি সত্যিই ম্যাচ সুরুর আগে ভারী বৃষ্টিপাত হয়, তবে ম্যাচের সময় যে ফের একবার পিছিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

আবার ম্যাচের সময় যদি প্রবল বৃষ্টি হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে-তেও ম্যাচ চলে যেতে পারে পারে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...