Wednesday, March 18, 2026

সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে ইডেনে ধুন্ধুমার

Date:

Share post:

সিএবি প্রথম ডিভিশন লিগ(CAB First Division League) ফাইনাল চলছে। আর সেখানে প্রতিটিনই ঘটনার ঘনঘটা। ম্যাচের শেষ দিন তো কার্যত রণক্ষেত্র ইডেন গার্ডেন্স(Eden)। স্লেজিংয়ে জড়ালেন ক্রিকেটাররা, আর তাতেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গল(Eastbengal) এবং ভবানীপুরের(Bhawanipur) দুই কর্তা। ম্যাচ ঘিরে ইডেন(Eden) যেন ক্রমশই উত্তপ্ত হয়ে পড়েছে। যদিও শেষপর্যন্ত সিএবির কর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। কিন্তু এমন ঘটনা দেখে সকলেই হতবাক।

শেষদিন বৃষ্টির জন্য খেলা বারবারই বিঘ্নিত হচ্ছে। যে মুহূর্তে এই প্রতিবেদন লেখা হচ্ছে তখনও বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। সেই পরিস্থিতিতেই কার্যত ধুন্ধুমার ইডেন গার্ডেন্স(Eden Gardens)। এমনকী শেষপর্যন্ত হাতাহাতি পর্যন্ত ছড়ায় সেই ঘটনা। ভবানীপুরের এক কর্তার হাত কেটে গিয়েছে। অন্যদিকে জামা ছিঁড়ে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal) কর্তার।

ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ হয় সেই সময় ড্রেসিংরুমে ফেরার পথ ভবানীপুরের এক ক্রিকেটার এবং ইস্টবেঙ্গলের এক ক্রিকেটার নিজেদের মধ্যে বচসায় জড়ায়। এরপরই সেই ঘটনার রেষ ধরেই হাতাহাতিতে জড়ি.ে পড়েন ইস্টবেঙ্গল এবং ভবহানীপুরের দুই কর্তা। সেই ঘটনায় বিরাট আকার নেয়। শেষপর্যন্ত পরিস্থিতিতে সামাল দিতে আসরে নামতে হয় সিএবি কর্তাদেরও।

তাদের মধ্যস্থতাতেই পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসে। এরপরই পুলিশ বসানো হয় দুই ড্রেসিংরুমের মাঝে। এই মুহূর্তে একেবারেই হারের সামনে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে এখন। সেই মুহূর্তেই ইস্টবেঙ্গলের রান ৮ উইকেটে ২৪৩। পিছিয়ে রয়েছে ৪০০ রানে।

বৃষ্টিতে খেলা যদি একেবারেই না হয়, তবে ভবানীপুরের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। এবারের ফাইনালে বারবারই সমস্যা তৈরি হয়েছে। প্রথম দিন ভবানীপুরের ক্রিকেটারকে আউট দেওয়ার পরই সাজঘরে থেকে তাঁকে ফিরিয়ে নিয়ে আসা। আবার আরেকদিন ইস্টবেঙ্গলের বোলাররা এক ঘন্টায় মাত্র তিন ওভার বোলিং করেছিল। প্রম দিন থেকেই বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এই ম্যাচ ঘিরে। এবার শেষপর্যন্ত হাতাহাতিতে পৌঁছল তারা।

spot_img

Related articles

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...

ঘোষণা হতেই রাজপথে তৃণমূল প্রার্থীরা, অলিগলি প্রচারে শশী থেকে শ্রেয়া

২৯১ আসনে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...