Thursday, June 18, 2026

‘মুশকিল আসান গীতিকার’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

… কেউ থামে না
কোনোদিন কখনো এখানে
একটি নিমেষ কেউ
হবে না উতল ভেবে
আমি নেই আমি নেই …

কিশোর কুমার নতুন বাংলা গান তৈরি করবেন লতা মঙ্গেশকরের জন্য । সুর তো হয়ে যাবে , কিন্তু গান লিখবেন কে ? চিন্তা নেই , মুকুল দত্ত আছেন।

এবার লতা মঙ্গেশকরের সুরে গাইবেন কিশোর কুমার । কিন্তু গান লিখবেন কে ? কে আবার ! মুকুল দত্ত আছেন তো । তিনিই লিখবেন। শুধু লতা বা কিশোর নয় , টানা কয়েক যুগ ধরে তৎকালীন বোম্বে ও কলকাতার খ্যাতনামা সুরস্রষ্টাদের মুশকিল আসান ছিলেন প্রখ্যাত গীতিকার মুকুল দত্ত । আর , কী সব কালজয়ী অবিস্মরণীয় গান তিনি লিখে গেছেন !

রবীন্দ্রোত্তর মৌলিক বাংলা গানের ইতিহাসে মুকুল দত্ত এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় । শুধু কি গীতিকার ? মুকুল দত্ত একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেও স্বনামধন্য । বাংলা আধুনিক ও চলচ্চিত্রের অজস্র জনপ্রিয় গানের কথা লিখে কয়েক দশক জুড়ে বাংলা গানের ভাণ্ডার মণিমুক্তোয় ভরে দিয়ে গেছেন তিনি । মধ্যপ্রদেশের রেওয়া তাঁর জন্মভূমি । ছোট থেকেই মেধাবী মুকুল দত্তের ( ২৭ নভেম্বর ১৯৩৩ — ১৫ জুলাই ২০১১ ) কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের খড়্গপুরে ।

একদিন পাখি উড়ে
যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর
কারো আকাশে ।

পড়াশোনার প্রথম পাঠ শেষ হলে তাঁর ইন্টারমিডিয়েট পড়াশোনা মধ্যপ্রদেশের বিলাসপুরে । বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন ।

এম এ করেন কলকাতায় । পরে খড়্গপুরে সিলভার জুবিলি হাইস্কুলে শিক্ষকতার কাজে নিযুক্ত হন । তাঁর স্ত্রী চাঁদ উসমানী ।

কোন পাখি ধরা দিতে চায়
অসীম আকাশ ফেলে
সোনার খাঁচায়
তুমি তার নাম বলে দাও …

বিমল রায় ও হৃষিকেশ মুখোপাধ্যায়ের মতো খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বছর । তাঁর লেখা অধিকাংশ গানই ভীষণ জনপ্রিয় । বাংলা আধুনিক এবং সিনেমার জন্য লেখা তাঁর গান আজও মানুষের মুখে মুখে ফেরে । মুকুল দত্তের জীবনের অল্প অংশ জুড়ে বাংলা । তবু তিনি বাঙালির সাংস্কৃতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে আজও বিরাজ করেন তাঁর লেখা অসামান্য সব গানে ।

চলে যেতে যেতে
দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে …

প্রসঙ্গত , মহম্মদ রফির জন্য লিখেছিলেন , ‘ সে যেন আমার পাশে আজও বসে আছে … ‘ রফি সাহেব ভেবেছিলেন গানটি গাইবেন মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে । কিন্তু দুর্ভাগ্য , মহম্মদ রফি হঠাৎই প্রয়াত হন । এই ঘটনা মুকুল দত্তের মুখে শোনেন কিশোর কুমার এবং গানটি রেকর্ড করেন । গান সুপারহিট হয় ।

তুমি এলে
অনেকদিনের পরে যেন
বৃষ্টি এলো …

বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানের ক্ষেত্রে মুকুল দত্তের অবদান অনস্বীকার্য । কি লিখি তোমায় , ওগো নিরুপমা , চঞ্চল মন আনমনা হয় , জীবন পুরের পথিক , নয়ন সরসী কেন , এই যে নদী যায় সাগরে ইত্যাদি সব কালজয়ী গান মুকুল দত্তের লেখা । সেতো এল না , চলেছি একা কোন অজানায় , তারে আমি চোখে দেখিনি , আমার পূজার ফুল , কেন রে তুই চড়লি ওরে , চোখের জলের হয় না কোনো রঙ , মন জানলা খুলে দে না , আজ থেকে আর ভালোবাসার নাম নেবো না আমি ইত্যাদি গানগুলিও লেখা হয়েছে মুকুল দত্তের সোনার কলমে । আর , ‘চলে যেতে যেতে দিন বলে যায় ‘ থেকে শুরু করে’ যেও না দাঁড়াও বন্ধু ‘ পর্যন্ত অসংখ্য শাশ্বত গানের বাণী চলচ্চিত্রের জন্য লিখে গেছেন স্বনামধন্য মুকুল দত্ত , যে গানগুলি চিরকাল শুনবেন বাংলা গানের শ্রোতারা ।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য: আদালতের নোটিশ বিজেপি নেতা কৌস্তভকে 

_

 

 

Related articles

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...