Wednesday, June 10, 2026

ভারতের ওডিআই দলের অধিনায়কের দৌড়ে শ্রেয়স!

Date:

Share post:

টেস্ট অধিনায়কত্ব থেকে অবসর নিয়েছেন। সব ঠিক ঠাক চললে আগামী ২০২৭ সালে ওডিআই(ODI) বিশ্বকাপ খেলেই হয়ত ওডিআই ক্রিকেটকেও বিদায় জানাবেন রোহিত শর্মা(Rohit Sharma)। কিন্তু সেই সময় পর্যন্ত তিনি কী ভারতীয় ওডিআই(ODI) দলের অধিনায়ক থাকবেন। শোনা যাচ্ছে এবার ভারতের ওডিআই দলের অধিনায়কের দৌড়ে ঢুকে পড়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।

এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট মহলে এখন জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এবারের আইপিএলে(IPL) পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। তাঁর নেতৃত্বে ফাইনালে উঠেছিল পঞ্জাব। শুধু তাই নয় গতবার এই শ্রেয়সের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্সও। সেই কারণে এখন নাকি ভারতীয় ওডিআই দলের অধিনায়ক হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় বোর্ডের এক সূত্রে এমনটাই দাবী করা হয়েছে। সেখানে জানানো হয়েছে এই আইপিএলের পরবর্তী টি টোয়েন্টি থেকে টেস্ট সব ফর্ম্যাটেই নাকি বোর্ডের পরিকল্পনায় রয়েছে বিসিসিআই। তবে এই মুহূর্তে নাকি ভারতের ওডিআই দলের অধিনায়ক হওয়ার জন্য অন্যতম প্রধান দাবীদার তিনি। তাঁর কথা নাকি সেভাবে ভাবছেও বোর্ড।

এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানান গুঞ্জন। বিশেষ করে রোহিত শর্মার ভারতীয় দলের অধিনায়ক হসাবে ভবিষ্যৎ নিয়ে। তবে কী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে অধিনায়ক হিসাবে আর দেখা যাবে না রোহিত শর্মাকে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...