Wednesday, March 18, 2026

অভিষেক-সহ বিদেশ সফর ফেরত সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলে দিল্লিতে বৈঠক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

পাকিস্তানের সন্ত্রাসবাদ, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর-এর কথা বিশ্ববাসীকে জানাতে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন দেশে গিয়েছিলেন। সেখানে সরকারি কূটনৈতিক আধিকারিক এবং প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করেন তাঁরা। যে সমস্ত সংসদীয় প্রতিনিধিদল বিদেশে সফরে গিয়েছিল এবার তাদের কথা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে সন্ধে ৭টায় ওই বৈঠক। থাকবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay) । তাঁদের মুখ থেকেই প্রধামন্ত্রী শুনবেন সফরের অভিজ্ঞতার কথা।

পহেলগামের জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পরে পাল্টা প্রত্যাঘাত করে ভারত। যার নাম ‘অপারেশন সিন্দুর’। শুধুমাত্র ধুলিস্যাৎ করা হয় পাকিস্তানের জঙ্গিঘাঁটি। কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকারীদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাকিস্তানের মদতে এই সন্ত্রাস এবং জঙ্গি কার্যকলাপের কথা তুলে ধরতেই ৩২টি দেশে ৭টি প্রতিনিধি দল পাঠানো হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া গিয়েছেন। অভিষেকের বক্তব্যে অভিভূত বিদেশে বসবাসকারী ভারতীয়-সহ বিশ্ববাসী। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে বারবার বুঝিয়ে দেন, দেশরক্ষার প্রশ্ন উঠলে তৃণমূল সব সময়ই দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে।

অভিষেক যখন সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে বিদেশে ঘুরছেন তখন বাংলা এসে মোদি-শাহরা তৃণমূল সভানেত্রী-সহ সর্বভারতীয় সাধারণ সম্পাদককেও নিশানা করেছেন। কিন্তু তা সত্ত্বেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন অভিষেক। তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাঁর কাছে আগে দেশ।

আরও পড়ুন – সোদপুরকাণ্ডে এখনও পলাতক মূল অভিযুক্ত শ্বেতা – আরিয়ান! চলছে আন্তর্জাতিক স্তরে নজরদারিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...