Friday, April 17, 2026

অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি! মৃত ৮, আহত একাধিক

Date:

Share post:

ভয়ঙ্কর! দক্ষিণ অস্ট্রিয়ার(South Austria) গ্রাজ শহরে এক স্কুলে দুষ্কৃতী হামলা। ড্রেইয়ার্সচুটজেনগাসের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে(Firing) প্রাণ হারিয়েছেন ৮ জন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হামলার পর আততায়ী নিজেও গুলি করে আত্মঘাতী হয়েছে। ঘটনায় শোরগোল অস্ট্রিয়ার(Austria)। ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

পুলিশের সন্দেহের তালিকায় এক পড়ুয়া। এই ঘটনায় ১০ জনের বেশি গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা স্কুলের কাছেই হেলমুট লিস্ট হলে চিকিৎসাধীন রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ক্লাসরুমে গুলির শব্দ শোনা যায়। এর পর থেকে স্কুলের উপর কড়া নজর রেখেছে পুলিশ। জনসাধারণকে ওই এলাকার আশেপাশে আসতে নিষেধ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Related articles

সিগন্যাল সমস্যায় ব্যাহত মেট্রো, অফিস টাইমে বিরক্ত যাত্রীরা

অটোমেটিক সিগন্যালিংয়ের সমস্যার জেরে ইয়েলো লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা (Yellow Line Metro)। ব্যস্ত দিনের অফিস টাইমে এয়ারপোর্ট থেকে...

সন্ধেয় ধেয়ে আসছে কালবৈশাখী! দেখে নিন কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

মেঘলা আবহাওয়া (Weather) দিয়ে শুরু হলেও শুক্রবার সন্ধের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে কিছু জেলায়...

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...