Sunday, March 22, 2026

আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি!

Date:

Share post:

আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের (Gujrat) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)! এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বিমানের যাত্রীদের তালিকায় তাঁর নাম ছিল। রূপানির ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। তাঁরা রূপানিকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে আসেন। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তিনি বিমানে ওঠেন কি না, তা এখনও নিশ্চিত নয় বলে দাবি ঘনিষ্ঠদের।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় (Vijay Rupani)। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। রূপানি সেই শেষ ব্যক্তি যিনি গুজরাটের ২৭হাজার কোটি টাকার সর্ববৃহৎ ল্যান্ড স্ক্যামের ‘সুপার-বস’-দের সম্পর্কে জানতেন এবং ধরিয়েও দিতে পারতেন। যদিও সেই মামলার তদন্ত বন্ধ করে দেওযা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী অঞ্জলি লন্ডনে রয়েছেন। সূত্রের খবর স্ত্রীকে আনতেই যাচ্ছিলেন বিজয়।

এআই ১৭১ বিমানটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের টার্মিনাল ২ থেকে উড়ান শুরু করে। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে নামার কথা ছিল লন্ডনের গ্যাটউইকে। এটি বোয়িং সংস্থার বি৭৮৭ ড্রিমলাইনার বিমান ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রের খবর, আহমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরেই বিমানটি আগুন ধরে যায়। বিস্তীর্ণ অংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও খবর: আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ মমতার, পূর্ণাঙ্গ তদন্তের দাবি অভিষেকের

Related articles

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...